Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত গরু চোর গ্রেপ্তার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মে ২২, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য ও পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রানা খান (৩৫)কে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর দুইটার দিকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠি গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রানা খান উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠি গ্রামের রাজ্জাক খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থানার জিআর নং-১০৪/২০২১ মামলায় আদালত রানা খানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, রানা খানের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন জেলায় গরু চুরির একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গরু চোর চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।