কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এ অনুদান বিতরণ করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।
অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী শেখ ইউনুস আলী, হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি এস এম এ যুবায়ের রানা, যুবনেতা অহিদুল ইসলাম, জামায়াত নেতা মাঈনুল ইসলাম শিকদার, সাংবাদিক তারিকুল ইসলাম, শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

