Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

খুলনা প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার উপজেলার ইখড়ি এলাকার আল জামিয়াতুল ইসলামিয়া তারবিয়াতুল উম্মাহ কওমি মহিলা মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মল্লিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পারভেজ মল্লিক।

অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ডা. জুবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতার পরিবর্তে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। তারা দোয়া মাহফিলে অংশ নিয়ে ডা. জুবাইদা রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী। তিনি নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কনিষ্ঠ কন্যা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।