Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“দেশকে শাসন নয়, সেবা করতে চাই”—মুন্সীগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

“দেশকে শাসন নয়, দেশের সেবা করতে চাই”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) সকালে মুন্সীগঞ্জ শহরের কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা দেশকে শাসন করতে চাই না, দেশের সেবা করতে চাই। যে দল তার কর্মীদের অপকর্ম নিয়ন্ত্রণ করতে পারে না, সে দলের দেশ শাসনের অধিকার নেই। আর যে দল নিজের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে পারে, তাদের মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি আরও বলেন, “সরকার বাজেটে কর কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমেনি। কারণ বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। এসব সিন্ডিকেট রাজনৈতিক প্রশ্রয়ে টিকে থাকে। রাজনৈতিক প্রশ্রয় না থাকলে কোনো সিন্ডিকেটই টিকে থাকতে পারে না।”

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ, সদস্যদের আদর্শিক ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান এবং দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া দেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রুকনরা সম্মেলনে অংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।