Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জুন ১৯, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিম বিলের একটি খাল থেকে আব্দুর রহিম মালি (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে স্থানীয়রা খালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেয়।

নিহত আব্দুর রহিম মালি বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মালির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম দীর্ঘ প্রায় ১৫–২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে তিনি বাড়ির উঠানে ঘোরাফেরা করছিলেন। পরে পরিবারের অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে খালে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের জামাতা মহিউদ্দীন সরদার জানান, সকালে স্থানীয়রা খালে মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়। পরে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তার শরীরের চোখ ও মুখে আঘাতের চিহ্ন ছিল বলে তিনি জানান।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি খালে পড়ে যান এবং আর উঠতে পারেননি। পানিতে পড়ে থাকার কারণে জলজ প্রাণীর আঘাতে শরীরে কিছু ক্ষতচিহ্ন দেখা গেছে। তবে এতে কোনো সন্দেহজনক পরিস্থিতি পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলেও মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।