Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সাবেক অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার, নড়াইল 
জুন ২০, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

নড়াইলের বরেণ্য শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি ও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্ট ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান আলেক।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ শরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্যা, লোহাগড়া আলজামেয়াতুল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি বদরুল ইসলাম, শা ম আনয়ারুজ্জামানের বড় মেয়ে ও সাবেক প্রধান শিক্ষক নাসরিন জামান, শিক্ষক রেশমা জামান এবং এম এ হক কারিগরি কলেজের অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী।

বক্তারা শা ম আনয়ারুজ্জামানের শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ, সততা ও শিক্ষার প্রতি নিবেদন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।