Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ৬০ নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ জুন) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এ বকনা বাছুর বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক।

এ সময় উপস্থিত ছিলেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক খাইরুল ইসলাম পাভেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাছ ধরার ওপর নির্ভরশীল জেলেদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বকনা বাছুর পালনের মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।