Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ পলাতক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুন ২০, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি গ্রামে ৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী প্রতিবেশী জালাল সিকদারের বিরুদ্ধে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নির্যাতিত শিশুর পরিবার জানায়, অভিযুক্ত জালাল সিকদার (পিতা: মৃত আজাহার সিকদার) মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়ির ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে। জালাল সিকদারের একাধিক বিয়ে হলেও বর্তমানে তার ঘরে কোনো স্ত্রী নেই। ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ধর্ষক পালিয়ে গেছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, শিশুটির যৌনাঙ্গ ফোলা ও রক্তাক্ত অবস্থায় গভীর রাতে হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শনিবার বিকেলে ধর্ষিতা শিশুর চাচী পাখি বেগম জানান, শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গৌরনদী মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ ফিরোজ আলম বলেন, “খবর পেয়ে শুক্রবার রাতেই হাসপাতালে যাই। শিশুটিকে তখন বরিশালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলও পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।