Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 
জুন ২০, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই দিনের ব্যবধানে একই এলাকায় দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন সোমবার রাতে উপজেলার বিল আড়ালিয়া বাজারে অবস্থিত একটি কালী মন্দিরে দুর্বৃত্তরা কালী প্রতিমার মাথা ভেঙে ফেলে। এরপর ১৭ জুন বুধবার রাতে মেঘচামী ইউনিয়নের বামুন্দী সর্বজনীন কালী মন্দিরে শিব প্রতিমার মাথা ভাঙচুর করা হয়।

বামুন্দী সর্বজনীন কালী মন্দিরটি শতবর্ষী একটি ধর্মীয় প্রতিষ্ঠান। মন্দিরটির চারপাশে পাকা দেয়াল ও গ্রিল থাকলেও দুর্বৃত্তরা গ্রিলের ফাঁক দিয়ে বাঁশ বা অনুরূপ কিছু দিয়ে শিব প্রতিমার মাথা ভেঙে ফেলে বলে ধারণা করা হচ্ছে।

পরদিন সকালে পূজারি বিনয় কৃষ্ণ বিশ্বাস পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান। পরে তিনি মন্দির কমিটির সভাপতি ও স্থানীয়দের বিষয়টি জানান।

এ বিষয়ে বামুন্দী সর্বজনীন কালী মন্দিরের সভাপতি রঞ্জন সরকার বলেন, ঘটনার পর থানায় জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অন্যদিকে বিল আড়ালিয়া বাজার মন্দির কমিটির সভাপতি নিরোদ চক্রবর্তী বলেন, “কে বা কারা প্রতিমা ভেঙেছে তা জানা যায়নি। এ ঘটনায় এখনো মামলা করা হয়নি।”

স্থানীয়দের অভিযোগ, প্রথম ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে দ্বিতীয় ঘটনা ঘটত না। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “প্রতিমা ভাঙচুরের বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।