Nabadhara
ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ‘পেড়লী ভিশন সেন্টার’ চালু, মিলবে আধুনিক চক্ষু সেবা

Link Copied!

মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

নড়াইলের কালিয়ায় আধুনিক চক্ষু সেবা সম্প্রসারণে ‘পেড়লী ভিশন সেন্টার’ চালু হয়েছে। এতে এখন থেকে স্থানীয় মানুষকে চোখের চিকিৎসার জন্য দূরের শহরে যেতে হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টায় পেড়লীস্থ ব্যারিস্টার হাফিজ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়।

অরবিস ইন্টারন্যাশনাল ও খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চক্ষু সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মো. রফিকুল হক বাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনালের অ্যাসোসিয়েট ডিরেক্টর ইকবাল হোসেন, বিএনএসবি চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. শীতেস চন্দ্র ব্যানার্জি এবং নড়াইল সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আরিফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার হাফিজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. কামাল হোসেন কিবরিয়া, স্থানীয় বিএনপি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এই ভিশন সেন্টার চালুর ফলে এলাকার মানুষের চোখের চিকিৎসা সেবা সহজলভ্য হবে এবং বিশেষ করে ডায়াবেটিসজনিত চোখের রোগসহ জটিল রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, এখানে আধুনিক ফান্ডাস ক্যামেরার মাধ্যমে চোখের রোগ নির্ণয়, টেলি-কনসালটেশনের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ছানি অপারেশন, চোখের পাওয়ার পরীক্ষা ও চশমা সরবরাহের ব্যবস্থা থাকবে। সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোগীরা সেবা নিতে পারবেন।

স্থানীয়দের প্রত্যাশা, এই কেন্দ্রের মাধ্যমে কালিয়া ও আশপাশের এলাকার মানুষ সহজে ও কম খরচে উন্নত চক্ষু চিকিৎসা সেবা পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।