দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি নাইট ফুটবল ম্যাচ। খোপার হাট ক্রীড়া সমর্থকদের আয়োজনে শুক্রবার (২০ জুন) রাতে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল সমর্থক দল ও আর্জেন্টিনা সমর্থক দল।
কৃত্রিম আলোয় আলোকিত মাঠে অনুষ্ঠিত এ খেলা উপভোগ করতে স্থানীয় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়ন বিএনপির ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফেরদৌস আলম।
বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাঙ্গাসিয়া ইউনিয়নের বিট অফিসার ও এএসআই মো. মোসারফ হোসেন, পাঙ্গাসিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দুমকি উপজেলা যুবদলের ১ নম্বর আহ্বায়ক সদস্য মো. বেল্লাল হোসেন ফরাজী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মো. সোহরাব হোসেন মাস্টার, মো. আমিন জোয়াদ্দার, মো. নুরুল আমিন জোয়াদ্দার, মো. দেলোয়ার হোসেন মুহুরী এবং মো. নান্নু মৃধা।
এছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

