Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
জুন ২১, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালক আনিসুর রহমান (৩৫) ও হেলপার রতন (৩৫)। আনিসুর রহমানের বাড়ি ফরিদপুর জেলায় এবং রতনের বাড়ি কুষ্টিয়া শহরের মিনাপাড়া এলাকায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকটি খুলনার উদ্দেশে রওনা হয়েছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রাকের ভেতর থেকে চালক আনিসুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকে থাকা পাথরের নিচে চাপা পড়া অবস্থায় হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।