Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মামলার রায় হওয়ার আগেই জমি দখলের চেষ্টা, ফরিদপুরে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
জুন ২১, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় আদালতে বিচারাধীন জমি নিয়ে জবরদখল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. মিজানুর রহমান চৌধুরী রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে লিখিতভাবে অভিযোগ তুলে ধরেন।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তার লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মো. মিজানুর রহমান চৌধুরী জানান, গোয়ালচামট মৌজার এসএ ১২০১ ও ১২০৩ নম্বর দাগভুক্ত ২৪ শতাংশ জমির বৈধ মালিক তিনি। ২০০৯ সালে দলিলমূলে জমিটি ক্রয় করার পর বিভিন্ন সময়ে মালিকানা হস্তান্তর ও পুনরায় নিজের নামে ফিরিয়ে এনে নিয়মিত খাজনা পরিশোধ করে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। তবে উক্ত জমি নিয়ে ভিপি ইউসুফের ভাইদের সঙ্গে বর্তমানে দেওয়ানি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি অভিযোগ করেন, মামলার রায় হওয়ার আগেই গত ১৭ জুন বিকেলে ৩০ থেকে ৩৫ জনের একটি দল বেআইনিভাবে তার জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ফেলে, গাছ কেটে নিয়ে যায় এবং বিভিন্ন মালামাল লুটপাট করে। রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে জমিটি দখলের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

ভুক্তভোগী আরও জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্ত, জমি দখলমুক্তকরণ, প্রকৃত মালিকানা নিশ্চিতকরণ, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।