Nabadhara
ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে ৭০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

Link Copied!

শাহীন আহমেদ,ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন আরশিনগর ইউনিয়নে পুলিশের চেকপোস্ট অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে আরশিনগর ইউনিয়নের মৃধা কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করে সখিপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজেল ইসলাম খান সঙ্গীয় ফোর্স নিয়ে মৃধা কান্দি গ্রামের মুজা হাওলাদারের বাড়ির সামনের পাকা সড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটি পালন করছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশিকালে ওই ব্যক্তির শরীরের সঙ্গে সাদা স্কচটেপ দিয়ে পেঁচানো এবং একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন মো. আজিজ বেপারী (৬৫)। তিনি বরিশাল জেলার কাউনিয়া থানার ৭ নম্বর পলাশপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আজহার বেপারী এবং মাতার নাম ফুলবানু।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে সখিপুর থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। নিয়মিত চেকপোস্ট, টহল ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মাদক নির্মূলে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, সে যে-ই হোক, আইনের আওতার বাইরে থাকতে পারবে না। জনগণের সহযোগিতায় সখিপুরকে মাদকমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের দাবি, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও জোরালো অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।