Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ২২, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

গাইবান্ধায় সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ বারি নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি ওয়াকিউজ্জামান অভি।

বক্তব্যে জেলা সেক্রেটারি তাজ মোহাম্মদ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার জেরে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারিকে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মোহাম্মদ রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ তানভীর শিকদার, অর্থ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক নাঈমুল ইসলাম এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সেক্রেটারি আমির হামজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা সাইফুল্লাহ বারি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।