Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিশেষ অভিযানে পাঁচ চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পরিচালিত বিশেষ অভিযানে পাঁচ চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনারের নির্দেশনায় গত ১ জুন থেকে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সমন্বিত বিশেষ অভিযান শুরু করা হয়।

গত ২০ জুন পর্যন্ত পরিচালিত অভিযানে গোয়েন্দা নজরদারি, গোপন তথ্য সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ডিবির একাধিক দল ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবরার ফয়সাল ওরফে বাদিন (২৪), মো. আল-আমিন (২৯), মো. তুষার শিকদার (৩৮), মো. আসিফ (২৫) এবং মো. সাজ্জাদ হোসেন সাব্বির (১৮)।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে কেএমপির কর্মকর্তারা জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর বলেও তারা উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।