Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে তিন দিনব্যাপী ফল মেলা উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।

সোমবার (২২ জুন) সাড়ে ১১টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা জাসাসের আহ্বায়ক বাকা বিল্লাহ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

মেলায় ৫টি স্টলে বিভিন্ন জাতের দেশি-বিদেশি ফল প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল আম্রপালি, বারি-৪, ফজলি, ম্যাংগো ব্যানানা, কার্ডিমনসহ বিভিন্ন জাতের আম। এছাড়া আমড়া, লটকন, ত্বিনফল, ননীফল, জামরুল, বাতাবি লেবু, সীডলেস লেবু, গন্ধরাজ লেবু, সুইট লেমন, পেয়ারা, কাঠাল, শরিফা, ড্রাগন, পেঁপে, কলা, ডেউয়া, গাব, আঁশফল, সফেদা, চালতা, আঙ্গুর, করমচা, কমলা ও মাল্টাসহ নানা ধরনের ফল স্থান পেয়েছে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক শিল্পী রানী রায় শিক্ষার্থীদের মাঝে আম, জাম, কাঁঠাল, তেঁতুল ও পেয়ারা গাছের চারা বিতরণ করেন।

আয়োজকরা জানান, স্থানীয় কৃষকদের উৎসাহিত করা এবং জনগণের মাঝে দেশি ফলের গুরুত্ব ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।