Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

ফরিদপুর প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদর উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. রিবুল হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিবুল হোসেন বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়া ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি সচিব রিবুল হোসেন নিহত হন। এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও পুলিশ বাসটি জব্দ করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।