Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে ইলিয়াছ মোল্লা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে ইলিয়াছ মোল্লা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তার ছেলে বিপ্লব (৩৫)। এর মধ্যে বিপ্লব মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান আসামি।

পুলিশ জানায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াছ মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০ জুন রাতে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে কোলা গ্রাম থেকে এজাহারভুক্ত আসামি রওশন আরা মেম্বারকে গ্রেফতার করা হয়। পরে প্রায় ১২ ঘণ্টার মধ্যে ঢাকার কামরাঙ্গীরচর এলাকার একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রধান আসামি বিপ্লবকে গ্রেফতার করে পুলিশ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চলছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।