Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি, নেতৃত্বে জুয়েল রানা-আব্বাস

MEHADI HASAN
জুন ২২, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের ৭ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে কে এম কামরুজ্জামান জুয়েল রানাকে আহ্বায়ক এবং মো. আব্বাস আলমকে সদস্য সচিব করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এ কমিটির অনুমোদন প্রদান করে। সোমবার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি রেজাউল কবির বিপু এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফুর রহমান, মো. সাকিব সানা, মো. আরিফুল ইসলাম হাসান ও মো. সাদ্দাম হোসেন জুয়েল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. মিরাজ শেখ।

সংশ্লিষ্টরা জানান, নবগঠিত এ কমিটি খুলনা জেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন প্রচার, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মকে সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করবে। নেতৃবৃন্দের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনটি তৃণমূল পর্যায়ে শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে সক্ষম হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।