Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ পৌর কতৃপক্ষ ব্যবসয়ায়ীদের দোকানে পৌছে দিচ্ছে ট্রেড লাইসেন্স 

Link Copied!

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি

নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা। নতুন এই উদ্যোগের আওতায় ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রস্তুত হওয়ার দুই-এক দিনের মধ্যেই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লাইসেন্স হস্তান্তর করছেন। একই সঙ্গে ট্রেড লাইসেন্সের একটি কপি দোকানের দৃশ্যমান স্থানে টাঙিয়ে দেওয়া হচ্ছে, যাতে সহজেই তা দেখা যায়।

সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীদের হয়রানি কমানো এবং পৌরসেবাকে আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে পৌর প্রশাসন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, “ব্যবসায়ীদের পৌরসেবা আরও সহজ, দ্রুত এবং দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেড লাইসেন্সের জন্য ব্যবসায়ীদের বারবার পৌরসভায় আসার প্রয়োজন হবে না। প্রস্তুত হওয়ার পর তা সরাসরি তাদের দোকানে পৌঁছে দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা দ্রুত ও সহজে প্রয়োজনীয় সেবা পাবেন এবং পৌরসভার সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পৌরসভার এ উদ্যোগকে ব্যবসায়ীবান্ধব পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে, এমন উদ্যোগ সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।