শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে যেকোনো ধরনের নাশকতা ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে।
তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন সেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান সলিম, সাধারণ সম্পাদক শাহিন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা বাবু, ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ উদ্দিন সেক, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি চুন্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক হেলাল সরদার প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ আগামী দিনের দলীয় কর্মসূচি সফল করা এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

