স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন শতাধিক ব্রাজিল সমর্থক। তারা ব্রাজিলের পতাকা, ব্যানার ও বাদ্যযন্ত্রের তালে তালে শহরজুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেজবাহ বিন সুলতান, মির্জা গালিব সতেজ, মেজবাহ উদ্দিন, শোভন রায়ান, তামিম আহম্মেদ, তূর্য শেখ, জয়নাল আবেদীনসহ আরও অনেকে।
সমর্থকরা বলেন, ব্রাজিলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতেই এ আয়োজন করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী বড় টুর্নামেন্টে ব্রাজিল শিরোপা জিতবে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, উৎসবমুখর পরিবেশে তারা আনন্দ-উল্লাস করেন এবং পুরো শহরকে একধরনের ফুটবল উৎসবে রূপ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

