Nabadhara
ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সারাদেশে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কালকিনিতে যুবদলের বিক্ষোভ মিছিল

Link Copied!

মো.মিজানুর রহমান, কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুবদল।

সোমবার (২২ জুন) বিকেল ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভুরঘাটা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি খাঞ্জাপুর থেকে শুরু হয়ে গোপালপুরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদল নেতা মোয়াজ্জেল সরদার। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা আল আমিন মোল্লা, মোয়াজ্জেল সরদার, শাহীন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করতে যুবদল রাজপথে প্রস্তুত রয়েছে।

সমাবেশে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।