Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামের এক ব্যক্তি।

সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার রাজীব ফার্নিচার নামের একটি প্রতিষ্ঠানের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আব্দুল ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবি না থাকলেও বিভিন্নভাবে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে। বিষয়টি জানার পর তাকে বারবার বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে আমাদের কথা শোনেনি।”

তিনি আরও বলেন, “পরিবারের পক্ষ থেকে আমরা তাকে অনেকবার এ পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছি। কিন্তু সে তার অবস্থান পরিবর্তন না করায় আমরা স্বপরিবারে তাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে সজীব শেখের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার পরিবার বহন করবে না। তার সকল কর্মকাণ্ডের দায়িত্ব তার নিজের।

সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।