Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে যুবদলের বিক্ষোভ মিছিল, ৩০ জুন পর্যন্ত রাজপথে পাহারার ঘোষণা

যশোর প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কথিত অপতৎপরতার বিরুদ্ধে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এ সময় আগামী ৩০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথে অবস্থান নিয়ে পাহারা দেওয়ার ঘোষণা দেন দলটির নেতারা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়। ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ কর, চাই সুস্থ ধারার রাজনীতি’—এই স্লোগানকে সামনে রেখে শহরের লালদীঘির পাড়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি দড়াটানা মোড়, গরিব শাহ মাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিগত সময়ে দেশের রাজনীতিতে যে অপসংস্কৃতি, কাদা ছোড়াছুড়ি ও শিষ্টাচারবহির্ভূত আচরণের চর্চা হয়েছে, তা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে মুক্ত করতে হবে। একটি সুস্থ, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবদল কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, যশোরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা গোপন তৎপরতা যাতে না ঘটে, সে বিষয়ে যুবদলের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন। আগামী ৩০ জুন পর্যন্ত জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা মাঠে থাকবেন বলেও জানান তারা।

সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক এম এ তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবীর সুমন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, নাজমুল হোসেন বাবুল, কবির হোসেন বাবু, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।