Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার ভেড়ামারায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইলে যাত্রীবাহী বাস ও পাটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সহকারী (হেলপার) মনির হোসেন (২১) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাটের বস্তা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মনির হোসেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে।

দুর্ঘটনায় জুয়েল, সজীব, শামীম ও আশরাফুল ইসলাম নামে চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি হাইওয়ে পুলিশকে অবহিত করে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, শ্যামলী পরিবহনের একটি বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।