Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসী নিহত, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজার এলাকায় মাটিবাহী একটি দ্রুতগতির ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকে করে গ্রামের বাড়ি ফিরছিলেন কামরুজ্জামান। পথে বয়ড়াতলা বাজার এলাকায় পৌঁছালে একটি মাটিবাহী দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় আরও একজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে।

হঠাৎ এ দুর্ঘটনায় প্রবাসী কামরুজ্জামানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ট্রাক্টরের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।