Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ২৩, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

“দুর্নীতি একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেয়। একে প্রতিরোধ করতে হলে ঘর থেকেই নৈতিকতার চর্চা শুরু করতে হবে”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ, চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং এলএসজেএন ইনস্টিটিউশন। যুক্তি ও উপস্থাপনার ভিত্তিতে প্রতিযোগিতায় এলএসজেএন ইনস্টিটিউশন চ্যাম্পিয়ন এবং দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের কান্ট্রি ডিরেক্টর ড. সৈয়দ এমদাদুল হক।

এ সময় বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলামীন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার, অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সহকারী পরিচালক মোহাম্মদ আলামীন বলেন, “দুর্নীতি শুধু অর্থ আত্মসাৎ নয়, সময়ের অপচয় এবং দায়িত্বে অবহেলাও দুর্নীতির অন্তর্ভুক্ত। আজকের শিক্ষার্থীরা সচেতন হলে আগামীতে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”

প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।