Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ছাত্রলীগের কর্মসূচির ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

সংগঠন নিষিদ্ধ হওয়ার পর ফরিদপুরে ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি প্রায় ৪০ সেকেন্ডের ভিডিও প্রকাশ করা হয় বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে কয়েকজন নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সবার মুখে মাস্ক পরা ছিল। এ সময় তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন দলীয় স্লোগান দিতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে ফরিদপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।