Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জুন ২৬, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেওয়ার ঘটনায় জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি এক সন্তানের জননী এবং তার স্বামী প্রবাসে কর্মরত।

শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সী মাঝিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ফেরদৌস নয়ন ওই এলাকার প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, সকালে নয়ন ও তার শাশুড়ি একসঙ্গে নাস্তা করেন। পরে সকাল ১০টার দিকে শাশুড়ি বাড়ির পাশের কচুক্ষেতে কচুর লতি তুলতে যান। কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, তার নাতি অনেক কান্নাকাটি করছে। এরপর বাড়িতে গিয়ে তিনি দেখতে পান, পুত্রবধূ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন।

তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।