Nabadhara
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফুলগাজীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় শনাক্ত

ফেনী প্রতিনিধি
জুন ২৭, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মুরগিবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নারী ও একজন পুরুষের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ পাঠানগড় এলাকার কাজী আজাদের স্ত্রী ওয়াহিদা আক্তার জুহা (২০) এবং ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ কাউসার (২৫)।

এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, নিহত দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি থানায় নেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।