Nabadhara
ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ২৮, ২০২৬ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে নুর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

অভিযানে বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।