Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে পাওনা টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে হাদিম মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রিজার্ভ পুলিশের এক কনস্টেবলসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত হাদিম মিয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি চাকসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। রোববার (২৮ জুন) রাত ৮টার দিকে কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ধরন্তি হাওরে মাছ ধরার একটি ‘বেড়’ (মাছ ধরার স্থান) হাদিম মিয়ার কাছ থেকে বাকিতে কিনেছিলেন সূর্যকান্দি গ্রামের মোশারফ হোসেন। দীর্ঘদিনেও পুরো টাকা পরিশোধ না হওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

রোববার রাতে কালিকচ্ছ বাজারে পাওনা টাকা নিয়ে হাদিম মিয়া ও মোশারফ হোসেনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র, ইট-পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হন হাদিম মিয়া। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ও জেলা রিজার্ভ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে রিজার্ভ পুলিশের কনস্টেবল শরীফসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, “পুলিশ রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।