Nabadhara
ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বৃদ্ধা হত্যা: ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
জুন ২৯, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া উপজেলার আলোচিত বৃদ্ধা ফাতেমা বেগম হত্যা মামলার এক আসামিকে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ির বগু মিয়ার ছেলে ইয়াছিন (২২)।

পুলিশ জানায়, রোববার (২৮ জুন) গভীর রাতে দুর্বৃত্তরা সিঁদ কেটে ফাতেমা বেগমের ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ইয়াছিনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারে পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, “কচুয়ায় কোনো অপরাধী পার পাবে না। অপরাধ দমনে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।