Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশীয় ফলের উৎসবে মুখর জাবিপ্রবি ক্যাম্পাস

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

দেশীয় মৌসুমি ফলের পরিচিতি বৃদ্ধি, ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব–২০২৬’।

রোববার (৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। দুপুর ১টা ৩০ মিনিটে তাঁর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনের পর উপাচার্য বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের উদ্যোগে সাতটি এবং কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে একটি স্টলসহ মোট আটটি স্টল উৎসবে অংশগ্রহণ করে।

প্রতিটি স্টলে দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের পাশাপাশি ফল দিয়ে তৈরি নানা স্বাস্থ্যকর ও আকর্ষণীয় খাবার প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা ছিল। নামমাত্র মূল্যে এসব খাবার কিনে উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। বৈচিত্র্যময় ফল, সৃজনশীল উপস্থাপনা ও নান্দনিক সাজসজ্জায় স্টলগুলো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

উৎসব সফলভাবে আয়োজনের জন্য অংশগ্রহণকারী প্রতিটি বিভাগকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, “এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারবে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে আরও সচেতন হবে।”

গণিত বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শাহজালাল বলেন, “এ ধরনের কো-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল করে তোলে। পাশাপাশি তারা দেশের মৌসুমি ফল, এর উপকারিতা ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হওয়ার সুযোগ পায়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে। আয়োজকদের আশা, এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।