Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, নারীর ক্ষমতায়ন, সাইবার অপরাধ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের গৌরনদীতে একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় গৌরনদী উপজেলার বিল্লগ্রাম বাজারে জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী শাখার আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জাতীয় মহিলা সংস্থার উপজেলা চেয়ারম্যান মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সোহরাওয়ার আলম বিপ্লব।

প্রধান আলোচক হিসেবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসা কর্মকর্তা ডা. স্নিগ্ধা নুজহাত নারীর প্রজনন স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্য, কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা এবং মানসিক সুস্থতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, “নারীর শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো চিকিৎসা গ্রহণ, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সম্ভব।”

বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে পরিবার এবং সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। একই সঙ্গে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, কর্মক্ষেত্রে যৌন হয়রানি, সাইবার অপরাধ ও মাদকের অপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।