Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আহ্বান

কুবি প্রতিনিধি
জুলাই ৭, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের লক্ষ্যে স্থিরচিত্র (ফটোগ্রাফ) ও ভিডিও ফুটেজ আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও ‘১১ জুলাই প্রতিরোধ দিবস’ উপকমিটির সদস্যসচিব মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিশেষ করে ‘১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’–সংক্রান্ত তথ্য, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকে সংগ্রহ করা হবে। এসব উপকরণ ব্যবহার করে দিবসটি উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে।

আগ্রহীরা আগামী ৮ জুলাই ২০২৬, দুপুর ১২টার মধ্যে তাঁদের সংরক্ষিত তথ্য, ছবি ও ভিডিও shahakibmortuja@gmail.com ই-মেইল ঠিকানায় অথবা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে জমা দিতে পারবেন।

এ বিষয়ে উপকমিটির সদস্যসচিব মোহাম্মদ এমদাদুল হক বলেন, “১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস উপলক্ষে জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সবার কাছে থাকা ছবি ও ভিডিও বাছাই করে সংরক্ষিত উপকরণের সঙ্গে সমন্বয় করে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে। তাই সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের সংরক্ষিত স্থিরচিত্র ও ভিডিও পাঠানোর আহ্বান জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।