গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা বিএনপির সদস্য এস. এম. মনিরুজ্জামান এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. এ. গফুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দাস, গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রব, আব্দুর রাজ্জাক হাওলাদার, মো. নুর আলম সেরনিয়াবাতসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

