Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে ‘সার্কিট ক্ল্যাশ-২৬’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইইই-০৩

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘Circuit Clash’26 আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইইই-০৩ ব্যাচ।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত দিনব্যাপী এ টুর্নামেন্টে বিভাগের চারটি ব্যাচ অংশ নেয়।

সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পড়াশোনার চাপের বাইরে শিক্ষার্থীদের আনন্দ, পারস্পরিক সম্প্রীতি ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।”

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় ইইই-০৩ ও ইইই-০৫ ব্যাচ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। সেখানে ৩-১ গোলের ব্যবধানে ইইই-০৫ ব্যাচকে হারিয়ে শিরোপা জিতে নেয় ইইই-০৩ ব্যাচ।

টুর্নামেন্টজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নিজ নিজ ব্যাচের শিক্ষার্থীরা জার্সি, ব্যানার ও নানা আয়োজনে মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জানান। খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স এবং দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।