Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ চারা বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টায় উপজেলার খানজাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের তুলাতলা বাজারে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সমন্বয় করেন কৃষিবিদ মো. ফেরদৌস হাওলাদার এবং ইতালি প্রবাসী বিএনপি নেতা মো. গোলাম কিবরিয়া তালুকদার।

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে আম, বরই, আমড়াসহ বিভিন্ন ফলজ গাছের প্রায় এক হাজার চারা তুলে দেওয়া হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং পরিবেশ রক্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার ব্যক্ত করে।

এছাড়া খানজাপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় আম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, তাল, বরই, নিম, বকুল, নারিকেল, জলপাই ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়। তুলাতলা বাজারে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব ইকোসিস্টেম গড়ে তোলা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচি বাস্তবায়নে প্রবাসী বিএনপি নেতা মাইনুল ইসলাম মানু, হায়দার তালুকদার, রেজাউল শিকদার, নুর ইসলাম তালুকদার ও শামীম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।