Nabadhara
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে আনন্দ মিছিল ও মতবিনিময় সভা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নে আনন্দ মিছিল, মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে বার্থী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল হক শাহীনের উদ্যোগে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আনন্দ মিছিলটি বার্থী বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের বরিশাল সফর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ সময় ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনেক নেতাকর্মী তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতার সফরকে ঘিরে তারা উজ্জীবিত। এ সফর দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উৎসাহ বৃদ্ধি করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।