Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ইউপি সদস্যের বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য হেলেনা আক্তারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির গেট ও ঘরের দরজা ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ইউপি সদস্য হেলেনা আক্তার জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল শহরের বাসায় ছিলেন। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বসতঘরের দরজা ভেঙে আলমারি তছনছ করে নগদ ৪০ হাজার টাকা, প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, বুধবার সকালে প্রতিবেশীরা বাড়ির গেট ভাঙা দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে বাড়িতে এসে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে থানায় পুলিশকে অবহিত করেন।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউপি সদস্যকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।