Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবির সিএসই বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

জাবিপ্রবি প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুজিত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুনের আগমন একটি চিরন্তন নিয়ম। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের দক্ষতা, কঠোর অধ্যবসায় ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। তিনি নবীনদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, ছোট একটি বিশ্ববিদ্যালয় থেকেও আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সীমাবদ্ধতা থাকলেও শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। স্নাতক সম্পন্ন করার পর শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কার্যক্রম এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সেবাসমূহ সম্পর্কে নবীনদের অবহিত করেন।

এ সময় ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও শৃঙ্খলাবিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম ও মোহাম্মদ হাসান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আতিফ হাসান। তিনি বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নিজের প্রত্যাশা ও অনুভূতির কথা তুলে ধরে শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিভাগের সকল শিক্ষক, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। একপর্যায়ে দেশের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুজিত রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।