Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

পঞ্চগড় প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মানিক হোসেন সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে দিঘি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের নিজের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। তবে চিরকুটের বিষয়বস্তু ও এর সত্যতা যাচাই করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “দিঘি থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।