Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৭০ ঘণ্টা পর পঞ্চগড় সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশুসহ ১০ জনকে অবশেষে প্রায় ৭০ ঘণ্টা পর সেখান থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর ফলে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে সৃষ্ট জটিল পরিস্থিতির অবসান হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোর থেকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন সীমান্তসংলগ্ন একটি কৃষিজমিতে অবস্থান করছিলেন। অভিযোগ ছিল, বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করছিল। বিষয়টি জানাজানি হলে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং বিজিবি সতর্ক অবস্থান নেয়।

রোববার গভীর রাতে বিএসএফ ওই ১০ জনকে শূন্যরেখা থেকে সরিয়ে নেয়। সোমবার (৮ জুন) সকালে সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে দেখা যায়, যেখানে কয়েকদিন ধরে তারা অবস্থান করছিলেন সেখানে আর কাউকে দেখা যায়নি। একই সঙ্গে সীমান্তে মোতায়েন অতিরিক্ত বিজিবি ও বিএসএফ সদস্যদেরও নিজ নিজ অবস্থানে ফিরে যেতে দেখা গেছে।

দীর্ঘ সময় ধরে খোলা আকাশের নিচে অবস্থানরত ওই ১০ জন রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের জন্য কোনো ধরনের আশ্রয় বা মৌলিক সুবিধার ব্যবস্থা ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।

সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।