Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রাকৃতিক দুর্যোগে বাউবির এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ১৫, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি পরীক্ষা-২০২৬-এর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ১৭ ও ১৮ জুলাই নির্ধারিত বাউবির বিভিন্ন প্রোগ্রামের পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে।

বাউবির পরীক্ষা বিভাগ থেকে বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার মধ্যে রয়েছে বাংলা-১ম পত্র (HSC 1851) এবং বাংলা-২য় পত্র (HSC 2851)।

এ ছাড়া যেসব প্রোগ্রামের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেগুলো হলো—

MA ও MSS (প্রিলিমিনারি) প্রোগ্রাম: টার্ম-২৪২ (২য় সেমিস্টার) পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)

B.Ag.Ed প্রোগ্রাম: ২৫২ টার্ম (জুলাই–ডিসেম্বর ২০২৫)-এর ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)

মাস্টার অব এডুকেশন (M.Ed) পরীক্ষা-২০২৫: ২৫২ টার্মের ১ম ও ২য় সেমিস্টারের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)

BBA প্রোগ্রাম: ২৪১ টার্মের ১ম, ৩য়, ৫ম ও ৭ম লেভেলের পরীক্ষা (১৭ ও ১৮ জুলাই)

বাউবি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তবে এইচএসসি পরীক্ষা-২০২৬-এর অন্যান্য বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।