Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্রাম সড়কে বালুবাহী ট্রাকের চাপায় বাদশা মিয়া (সরকার) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আরআইএম ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘাই এলাকা থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালুবাহী ট্রাকটি আরআইএম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক বাদশা মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে বাদশা মিয়ার মরদেহ উদ্ধার করেন। তিনি উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় নিহতের স্ত্রী, এক শিশুসহ মোট তিনজন গুরুতর আহত হন। তাদের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কাজিপুরে অনিয়ন্ত্রিত ও আগ্রাসী বালু পরিবহনের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।