Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৩ ব্যাটালিয়নের সদস্যরা

বুধবার (২৯ জুলাই) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর এলাকায় অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত নেশাজাতীয় সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।