Nabadhara
ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে অভিযান: বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই ২৯, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের নেতৃত্বে নিলক্ষিয়া ইউনিয়নের কুকরা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৬টি রিংজাল ও প্রায় ২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।